আত্মা কেন শরীরে থাকে ? ঈশ্বরকে দেখেছেন ? প্রার্থনায় কি কোনো কাজ হয় ?
আত্মা কেন শরীরে থাকে ? আত্মা ভিন্ন শরীর নিষ্ক্রিয়। এটা আমরা সবাই জানি। কিন্তু এই প্রশ্ন কি কখনো আমাদের মনে জেগেছে, যে আত্মা কেন শরীরে থাকে ? এই ছিষ্টিছাড়া প্রশ্নের জবাব খুজবো আজ আমরা। এই প্রশ্নের জবাব পেতে গেলে, আমাদের আগে বুঝে নিতে হবে, দেহ কি আর আত্মাই বা কি ? দেহবলা হয়ে থাকে কর্ম্ম থেকে দেহ সঞ্জাত। কর্ম্ম থেকেই নানান ধরনের দেহ উৎপন্ন হচ্ছে। তো কর্ম্ম থেকে যেমন শরীর ঠিক তেমনি কর্ম্মের জন্যই শরীর। শরীর ব্যাতিত কর্ম্ম সম্পাদন করা যায় না। আবার কর্ম্মহীন শরীর বলে কিছু হয় না। অর্থাৎ শরীর ব্যাতিত কর্ম্ম করা যায় না, আবার শরীর না থাকলে ভোগাদি সম্পন্ন হতে পারে না। বলা হয়ে থাকে প্রারব্ধ কর্ম্মফল ভোগ করবার জন্য আমরা দেহ ধারণ করে থাকি। যতদিন ভোগ সম্পন্ন না হয়, ততদিন আমাদের শরীর ধারণ করতে হয়। ভোগ শেষ হয়ে গেলে, আমাদের শরীর ছেড়ে দিতে হয়। প্রারব্ধ কর্ম্মফল তিনটি একটা হচ্ছে জাতি। জাতি অর্থে মনুষ্য একটি জাতি, গরু একটা জাতি, কাক একটা জাতি, পাখি একটা জাতির সমষ্টি, পশু একটা জাতির সমষ্টি । এই জাতির সঙ্গে সম্পর্ক স্থাপন হচ্ছে জন্ম, আবার সম্পর্কে...