Posts

Showing posts from November, 2023

ঋষি পতঞ্জলির যোগদর্শন রহস্যঃ সাধনপাদ

Image
  পাতঞ্জল যোগদর্শন রহস্যঃ  সাধনপাদ  শশাঙ্ক শেখর শান্তিধাম  কিছু কথা :  ঋষি পতঞ্জলি তাঁর যোগদর্শন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম রেখেছেন "সাধনপাদ" . সাধ+অন = সাধন। সাধ কথাটির অর্থ অন্তরের  ইচ্ছে। সাধ কথাটার আরো একটা অর্থ হচ্ছে নিস্পন্ন করা। তো যে উপায় অবলম্বনে আমরা মনুষ্য  জীবনের উদ্দেশ্যকে কার্যকরী করতে পারি, তাই সাধনা। এই সাধন কথাটার আরো একটা অর্থ হচ্ছে অন্তেষ্টিক্রিয়া।  অর্থাৎ আত্মার মলিনতা মোচন ক্রিয়া। পাদ কথাটার অর্থ পা যা আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। অর্থাৎ ভীত - জীবনের ভীত, যার উপরে  দাঁড়িয়ে আমরা আমাদের ক্রিয়াযজ্ঞ সম্পাদন করতে পারি।   এর আগের অধ্যায়ে অর্থাৎ সমাধিপাদে আমরা সমাধির পরিচয় পেয়েছি। তিনি দুই ধরনের সমাধির কথা বলেছেন, ১. সম্প্রজ্ঞাত ; ২ অসম্প্রজ্ঞাত। সম্প্রজ্ঞাত অর্থাৎ সম্যকরূপে বা প্রকৃষ্টরূপে জানা। তো সম্যক রূপে জানা যদি হয়ে গেলো, তবে আর অবশিষ্ট রইলো কি ? ঋষি পতঞ্জলি বলছেন, এতদিন আমরা প্রকৃতি ও পুরুষকে একত্রে অনুধাবন করেছি। যখন প্রকৃতি আর পুরুষের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, তখন দুজনেই আলাদা হয়ে গেলেন, একলা হয়ে গেলে...