Posts

Showing posts from August, 2023

কেন উপনিষদ রহস্যঃ

Image
কেন উপনিষদ রহস্যঃ     শশাঙ্ক শেখর শান্তি ধাম  ভূমিকা :  কেন ? কেন  যে জিজ্ঞাসা জাগে ? মানুষ কেন জানতে চায় ? কি  জানতে চায় ? কাকে জানতে চায় ? যারা মেনে নেয়, তারা অনেক শান্তিতে থাকে। যার মধ্যে প্রশ্ন জাগে, সে ছুটে বেড়ায়। হন্যে হয়ে প্রশ্নের পর প্রশ্ন নিয়ে বিব্রত হয়ে উত্তরের খোঁজে ঘুরে ঘুরে ক্লান্ত হ'য়ে, একদিন দেহত্যাগ করে। আবার সে নতুন দেহে প্রশ্ন নিয়ে জন্ম গ্রহণ করে। শিশুকে কেউ প্রশ্ন  করতে শেখায় না, তথাপি শিশু প্রশ্ন করে। আর বড়রা বিব্রত হয়ে,  হয় উপেক্ষা করে, নয়তো অপেক্ষা করতে  বলে।  কিন্তু অপেক্ষার শেষ হয় না। শিশু থেকে একদিন সে বুড়ো হয়ে যায়, তবু মন থেকে প্রশ্নের শেষ হয় না।  কিসে মানুষ জ্ঞানী হয়, জ্ঞান কাকে বলে ? আর অজ্ঞানই বা কাকে বলে ? শ্বেতাশ্বতর উপনিষদের ঋষিগণ প্রশ্ন তুলে ছিলেন, এই জগতের কারন  কি ? আমরা কোথা থেকে এসেছি ? কার দ্বারা আমরা পালিত হচ্ছি ? মৃত্যুর পরে আমরা কোথায় চলে যাবো ? কার কারনে আমরা এই সুখ-দুঃখ ভোগ করছি ? প্রশ্ন উপনিষদে প্রশ্ন তোলা হয়েছিল, প্রাণ কোথা থেকে আসে ?  শরীরের মধ্যে প্রাণ কিভাবে প্রবেশ করে, ...