Posts

Showing posts from September, 2023

প্রতীকের উপাসনা

Image
প্রতীকের উপাসনা - আপনার ঠাকুরঘরে এতো মূর্ত্তি কেন ?  প্রতীকের উপাসনা সম্পর্কে আমাদের  অনেকের মধ্যে অনেক ভুল ধারণা আছে। কিছুদিন আগে, আমাদের বাড়িতে সত্যধর্ম্মের একটা উপাসনার আয়োজন করা হয়ে ছিল।  এই উপাসনার আসরে অনেক নিরাকারের সাধকের উপস্থিত হয়ে  ছিলেন । আমাদের ঠাকুর ঘরে, নানান রকম ঠাকুরের মূর্ত্তি বা ছবি  দেখে, তাঁরা একটু বিরক্তি প্রকাশ করলেন। বললেন, আপনারা সত্যধর্ম্মের ধারক বাহক।  সত্যধর্ম্ম কখনও সাকারের পূজা অর্চ্চনা সমর্থন করে না। যদিও আমি নিজে আদৌ সাধক নোই। এমনকি  আমি কোনো ধর্ম্মমতেই  দীক্ষিত নোই। আমার সাধন ভজন বলতে কিছু নেই। আমার উদ্দেশ্য নিজেকে খোঁজা। ঈশ্বরের অস্তিত্ত্ব সম্পর্কে আমার কোনো ধারণা  নেই, আর এতে আমার কোনো আগ্রহ বা উৎসাহও নেই। আমি আসলে নিজেকে নিয়ে উদ্বিগ্ন। আমার মধ্যে কিছু প্রশ্ন জাগে।  আর সেই প্রশ্নের উত্তর আমি মহাত্মাদের কথার মধ্যে, অথবা নিজের মধ্যেই খুঁজতে থাকি।  আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, এখানে আমার কি কাজ, এখান থেকে আমি আবার কোথায় চলে যাবো।  এই হচ্ছে আমার অনুসন্ধানের বিষয়।  এর বাইরে ঈশ্বর সম্পর্...

মানুষ কেন ঈশ্বরে বিশ্বাস করে ?

ঈশ্বরে বিশ্বাস আসে কি করে ?  ভগবৎ  বিশ্বাস সত্যিই এক রহস্যময় ব্যাপার। যাঁকে  তাঁরা  কেউ কখনো চোখের সামনে দেখতেই  পায়নি, তাঁকেই  তাঁরা  তাদের জীবন মরনের কারন বলে মনে করেন। এঁরা  ঈশ্বরকে নিত্য ডাকেন, ঈশ্বরের ধ্যানাদি করেন, ঈশ্বরের মনন করেন, ঈশ্বরের কাছে পার্থনা করেন। এঁরা এঁদের ইচ্ছে পূরণের জন্য, এবং দুর্গতি নাশের  জন্য ঈশ্বরের স্মরণ করেন।  সংখ্যায় কম হলেও, একদল মানুষ আছেন, তাঁরা মনুষ্য কল্পিত ঈশ্বরে  বিশ্বাস করেন না। খুশবন্ত সিং একসময় বলেছিলেন, "অহিংসাকে আমি পরম  ধর্ম্ম বলে মনে করি, আমার নিজের সঙ্গে নিজের সম্পর্ক দাঁড়িয়ে আছে কেবলমাত্র একটা বিশ্বাসের ভর করে।  আমি একটা জীবনই  লাভ করেছি, সেই জীবনকে যতবেশি পারি উপভোগ করবো। আমি যা পছন্দ করি তাই  করবো, যা পছন্দ করি না, তা  করবো না। আমি যা চাই তাই খাবো, শরীরের দিকে নজর দেব, কেননা শরীরটা না থাকলে, জীবনটাই মাটি। আমি প্রার্থনা করি আয়নায় প্রতিফলিত আমার প্রতিচ্ছবির সামনে দাঁড়িয়ে।" (দেশ- ২৫/০৪/১৯৮৭) তো ইনি  ঈশ্বরে বিশ্বাস করেন না, কিন্তু শুদ্ধকর্ম্মময় জীবনে বিশ্বাস ক...