Posts

Showing posts from December, 2024

সত্যধর্ম্ম ও প্রেম

Image
সত্যধর্ম্ম ও প্রেম (১)   বৃহৎ আরণ্যক উপনিষদ - ভগবান কেন স্বামী স্ত্রী সৃষ্টি করলেন ? বৃহদারণ্যক - এর প্রথম অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মনে বলা হচ্ছে শরীর ইত্যাদি সৃষ্টির পূর্বে বিভিন্ন দেহ সমষ্টিরূপ এই জগৎ হস্ত পদাদি যুক্ত পুরুষাকার  প্রথম জাত  বিরাট পুরুষ রূপেই ছিল. অর্থাৎ পৃথক পৃথক আত্ম-অভিমানী প্রাণীবর্গ তখনও সৃষ্টি হয়নি। সেই বিরাট পুরুষ ভাবতে লাগলেন, এবং উচ্চস্বরে বলতে লাগলেন, আমি কে ? আমার স্বরূপ কি ? কিন্তু দেহ-ইন্দ্রিয় সমষ্টিরূপ আপনা থেকে তিনি ভিন্ন কিছু দেখতে পেলেন না. অর্থাৎ নিজেকে ছাড়া কাউকেই তিনি দেখতে পেলেন না।  তখন তিনি "অহম অস্মি সঃ" আমি হই সেই, এই কথা উচ্চারণ করলেন । যেহেতু তিনি পূর্ব সংস্কার অনুযায়ী নিজেকে "আমি" বলে নির্দেশ করলেন, সেই কারনে তিনি "আমি" এই নামধারী  হলেন। আজও  আমরা সবাই এই "আমি" হয়েই প্রকাশিত হচ্ছি। আমরা সবাই আমি।    কয়েকদিন আগে একটা উপাসনার আসরে গিয়েছিলাম। সত্যধর্ম্মের উপাসনা। বলা হয়, আজ থেকে দেড়শত বছর  আগে, এক ব্রাহ্মণ পণ্ডিত শ্রী গুরুনাথ সেনগুপ্ত মহাশয় পারলৌকিক আত্মাদের কাছ থেকে প্রাপ্ত হয়ে এই ধর্ম্মমত  প্...

আত্ম-বিশ্লেষণ - মূলসূত্র : সাংখ্য দর্শন।

Image
আত্ম-বিশ্লেষণ -  মূলসূত্র : সাংখ্য দর্শন।  এক  : আমরা  একটু ভালো থাকার জন্য কত কিছুই না করি। তথাপি সারাক্ষন একটা ভয়ে ভয়ে থাকি।  এই বুঝি শরীর  খারাপ করলো। এই বুঝি জীবনের অন্তিম দিন ঘনিয়ে এলো। আর বেঁচে থাকবার জন্য  সোনার তরী এই স্থূল শরীরটাকে সুস্থ-সবল রাখবার জন্য কতই না কসরত করি। সকাল-বিকেল প্রাণায়াম ইত্যাদি করি। পরিমিত আহার করি, পুষ্টিকর খাবার খাই। তথাপি ভয় যায় না। শারীরিক অসুস্থতায় ডাক্তারের কাছে, কবিরাজের কাছে ছুটে যাই। মনের শান্তির জন্য গুরুদেবের কাছে যাই, তান্ত্রিকের কাছে যাই।  জড়িবুটি খাই, তান্ত্রিক ক্রিয়া করি, যাগযজ্ঞ করি।  তথাপি দুঃখ দূর হয় না।   মরণের  পরে কি হবে, তা নিয়ে সারাক্ষন আতঙ্কিত হয়ে থাকি। তাই সারা গায়ে (গলায়, হাতে, মাথায়) রুদ্রাক্ষের মালা ধারণ করি। শুনেছি রুদ্রাক্ষ ধারণকারীকে স্বয়ং শিব ঠাকুর রক্ষা করে থাকেন। মৃত্যুর পরে রুদ্রাক্ষ ধারণকারীকে স্বয়ং শিব তাঁর শিবলোকে নিয়ে যান। তুলসীর মালা পড়ি।  শুনেছি তুলসী মালাধারীকে স্বয়ং বিষ্ণু তার বিষ্ণুলোকে নিয়ে যান। পুজো পাঠ  করি। জপ-ধ্যান করি। ঠাকুরের কাছে প্রার্থ...