ধর্ম্ম-কর্ম্মের সূক্ষ্ম তত্ত্ব - ধর্ম্মব্যাধের আখ্যান
ধর্ম্ম-কর্ম্মের সূক্ষ্ম তত্ত্ব - ধর্ম্মব্যাধের আখ্যান এই গল্প হয়তো আপনারা অনেকেই শুনেছেন। কৌশিক নাম এক যুবক ব্রাহ্মণ সাধনার নিমিত্ত পিতা-মাতা-সংসার ছেড়ে, নিৰ্জন জঙ্গলে একটা গাছের তলায়, বসে সাধন ভজন করতো। তো একদিন যখন তিনি যোগস্থ হয়ে বসে আছেন, তখন তার মাথায় , গাছে উপবিষ্ট বকের নিঃসৃত বিষ্ঠা এসে পড়লো। শিরোদ্দেশে বকের বিষ্ঠা পতন, ব্রাহ্মণ পন্ডিতের ক্রোধ উৎপাদন করলো। রাগান্নিত হয়ে যখনই বিষ্ঠা পতনের হেতুর উদ্দেশ্যে গাছের শীর্ষদেশের দিকে তাকালেন, তখন তার দৃষ্টি বকের উপরে পড়লো। আর তক্ষুনি বকের প্রাণত্যাগ করে, ব্রাহ্মণ-যুবকের সামনে এসে পড়লো। এতে তিনি আশ্চর্য্য হয়ে, নিজের যোগ-বিভূতির জন্য গর্বিত হলেন। মনে মনে ভাবতে লাগলেন, আমার যোগসাধনা উচ্চখাতে বইছে - আমায় এখন যোগসিদ্ধ পুরুষ, আমার সাধনা সম্পূর্ণ হয়েছে । এখন মনের মধ্যে যখন ক্ষমতার দম্ভ জেগে ওঠে তখন তা কাউকে না কাউকে দেখাবার জন্য, মন ব্যাকুল হয়ে ওঠে। নিজের শারীরিক শক্তি যখন বৃদ্ধি পায়, তখন সে অন্যকে মল্লযুদ্ধে আহবান করে। মানুষের যখন পুঁথিগত শাস্ত্রবিদ্যা আয়ত্ত্বে আসে, তখন সে অন্যকে শাস্ত্রযুদ্...