Posts

Showing posts from October, 2023

বৃদ্ধ বয়সে ভালো থাকবেন কি করে ?

বৃদ্ধ  বয়সে ভালো থাকবেন কি করে ?  বলা হয়, পৃথিবীটা যৌবনের।  এই যে জীবন, তাও নাকি যৌবনের। আমি বলি, সব বয়সের একটা সৌন্দর্য্য আছে, একটা বিশেষ আস্বাদন আছে, সব বয়সেই যেমন আনন্দ আছে, তেমনি দুঃখ আছে । দাঁত  থাকতে যে জিনিসটি আপনি খেতে পারতেন, তা আর আজ হয়তো খেতে পারবেন না, তবে বৃদ্ধ বয়স কালেও অনেক কিছু পাবার সম্ভাবনা আছে। আপনাকে কেবল খুঁজে নিতে হবে।  বৃদ্ধ বয়সের সমস্যাকে একবার একটু বুজে নেবার চেষ্টা করি।  ১. শারীরিক অসুস্থতা : প্রথমেই বলি, যার শরীর ভালো নেই, তার জীবনটা বিস্বাদ হয় গেছে। আগের থেকে যদি শরীরের দিকে খেয়াল না করে থাকেন, তথাপি, এখন থেকেই শরীরের দিকে নজর দিন।  ২. নিঃসঙ্গতা জনিত মানসিক কষ্ট - নিঃসঙ্গতা কাটানোর জন্য ঠাকুরের আশ্রয় থাকুন।  ৩. আর্থিক কষ্ট কাটাবার জন্য সাধ্য অনুযায়ী কিছু আর্থিক কর্ম্ম করুন। মিথ্যে অভিমান ত্যাগ করে, বসে থাকবেন না। যেকোনো কাজ উৎসাহের সঙ্গে সর্ব্বশক্তি দিয়ে করবার চেষ্টা করুন।  পয়সার  পিছনে ছুটবেন না, কাজটা অন্তর দিয়ে করুন, তবে দেখবেন পয়সা আপনার পিছনে ছুটছে। ভিড়ে হারিয়ে যাবেন না - নিজেকে স্বতন্ত্র রাখুন। ...

পাতঞ্জল যোগদর্শন রহস্যঃ সমাধিপাদ

Image
                              পাতঞ্জল যোগদর্শন রহস্যঃ শশাঙ্ক শেখর শান্তিধাম।  সংক্ষেপে সমাধিপাদ    কিছু কথা :      ব্রহ্ম ঘর থেকে বেরিয়ে পড়েছেন , আর জড়িয়ে গেছেন  প্রকৃতির সঙ্গে। প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে তিনি  নতুন সংসার পেতেছেন । এখন এই সংসার থেকে তাঁকে বিচ্ছিন্ন করা সহজ নয়। এই সংসার থেকে ব্রহ্মকে বের করে নিয়ে আসাই যোগের উদ্দেশ্য। প্রকৃতির সঙ্গে মিশে তাঁর  যা ভাব হয়েছে, সেখান থেকে তাঁকে  বের করা  সহজ নয়। কেননা যেখানেই তিনি  যাচ্ছেন  সেখানেই প্রকৃতি তাঁকে ঘিরে থাকছেন । তো ব্রহ্মকে একলা  পাওয়াই যাচ্ছে না। যখন তিনি জেগে থাকেন, তখন তার সঙ্গে প্রকৃতি, যখন ঘুমিয়ে থাকেন, তখন তাঁর  সঙ্গে প্রকৃতি, যখন চলে ফিরে বেড়ান তখনও তার সঙ্গে প্রকৃতি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, তাঁকে  একটু একান্তে চাই, তাঁকে  একটু নিভৃতে চাই। কিন্তু সারাক্ষন প্রকৃতি পরিবৃত হয়ে আছেন বলে, এই প্রাণপুরুষকে আমরা একলা ধরতে পারি না।  ঋষি পতঞ্জলি তাঁর  যোগদর্শনের মাধ্য...