অজপা সাধন রহস্যঃ
অজপা (স্বয়ংক্রিয়) সাধন রহস্যঃ - হংস (সোহং) মন্ত্রের জপ রহস্যঃ । প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই জপের প্রচলন আছে। জপ্ কথাটা বলতেই আমরা বুঝি বারবার ঈশ্বরের নামের পুনরাবৃত্তি। এই জপ অনেক রকম হতে পারে। জোরে জোরে নামের উচ্চারণ করাকে বলে বাচিক। শুধু ঠিক নেড়ে মন্ত্র জপাকে বলে উপাংশু। আর মনে মনে নীরবে জপ হলো মানসিক। সব ধরনের জপই ভালো, তবে জপের গুরুত্ত্বপূর্ন দিক হলো জপের সময় যেন মন যেন চেতন কেন্দ্রে অবস্থান করে। আরো একধরনের জপ আছে, যা আমরা সবাই নিরন্তর জপে চলেছি, তা হলো অজপা বা স্বয়ংক্রিয় জপ। আজ আমরা এই স্বয়ংক্রিয় জপ সম্পর্কে শুনবো। ঋষি নারদ দস্যু রত্নাকরকে "রাম" মন্ত্র জপ করতে বলেছিলেন, কিন্তু দস্যু রত্নাকরের পাপের ঘড়া এতটাই ভর্তি ছিল, যে সে এই সহজ রামনাম জপ করতে পারছিলো না। তো নারদ বললেন, তবে তুমি "মরা" "মরা" জপ করো। এই মরা নামের গতি বাড়ালে রামমন্ত্র ফুটে ওঠে। আর দস্যু রত্নাকর হয়ে ওঠেন ঋষি বাল্মীকি, কালজয়ী রামায়নের লেখক। আসলে কেবলমাত্র উপযুক্ত সাধকের মধ্যেই মন্ত্রশক্তি প্রকাশ পায়। ঠাকুর রামকৃষ্ণ তার শিষ্য নরেন্দ্রকে ...