Posts

ঈশ্বর ও তাঁর উপলব্ধি

Image
  ঈশ্বর ও তাঁর উপলব্ধি   - মূল সূত্র : মহাত্মা গুরুনাথ সেনগুপ্ত প্রণীত  তত্ত্বজ্ঞান - প্রথম ও দ্বিতীয় খন্ড  আমাকে বলা হয়েছিল, ঈশ্বরের অস্তিত্ত্ব সম্পর্কে কিছু কথা বলা।  মহাত্মা গুরুনাথ সেনগুপ্ত বলছেন,  "অনির্বাচ্য-তয়া প্রেমন যদসি তদসি প্রভো।  সর্ব্বাত্মনে নমস্তুভ্যং নির্গুনায় গুণাত্মনে।  " অনির্ব্বাচ্য তুমি প্রেমময় প্রভু, তুমি যা  হও তাই হও।  তুমিই সর্ব্বাত্মা, তুমি নির্গুণ, আবার তুমিই সগুন। তোমাকে প্রণাম করি।  তো  সত্য হচ্ছে ঈশ্বর সম্পর্কে কিছু বলা মানে বাতুলতা। আর এই ক্ষমতাও আমার মতো অতি-সাধারনের নেই। আমার সামনে যারা বসে আছেন, তারা সবাই আজ ঈশ্বরের উপাসনা করবার জন্য সম্মিলিত হয়েছেন। এরা  সবাই ভক্ত, এঁরা  সবাই ভগবানের ভক্ত। তো ভক্তের কাছে ভগবানের অনস্তিত্ত্ব সম্পর্কে কিছু বলা গর্হিত কাজ হবে। তো আমি যদি  বলি সাংখ্য দার্শনিকগণ বলেছেন, ঈশ্বর বলে কিছু নেই সবই প্রকৃতি ও পুরুষের খেলা,  বা চর্ব্বাক পন্থীরা বলে থাকেন, ঈশ্বর হচ্ছে, মানুষের এক অলীক কল্পনা মাত্র। ঈশ্বরের অস্তিত্ত্ব কখনো কেউ প্রমান করতে পারে নি। মানুষ ত...

নিত্যকথা

Image
  ১৩.০১.২০২৫ নিত্যকথা - শশাঙ্ক  শেখর শান্তিধাম  ঈশ্বরের ধ্যান।  আমি যদি নিজেকে সৎ রাখতে পারি, পবিত্র রাখতে পারি, তবে নিজের মধ্যে একটা শক্তি অনুভব করতে পারি। এই ব্যাপারে একটু স্বার্থপর হওয়া ভালো।  কোনো অবস্থাতেই নিজের এই অবস্থান থেকে যেন সরে না আসি । এই ব্যাপারে একটা দৃঢ় অবস্থান নেওয়া ভালো। তখন দেখবেন, আপনার ভিতরের এই শক্তি যেকোনো  রকমের অশুভ শক্তিকে প্রতিহত করবে। আপনার চিন্তা ধারার মধ্যে সঠিক বিচার করবার শক্তি অৰ্জন হবে। লোকে বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো।  আমি বলি, ঈশ্বরকে আমি জানি না, চিনিনা, না কেউ ঈশ্বরকে দেখেছে, না কেউ ঈশ্বরকে দেখাতে পারে। ঈশ্বর আমাদের কাছে একটা সর্ব্বশক্তিমান কাল্পনিক চিত্র  বিশেষ, যাঁর কোনো বাস্তব অস্তিত্ত নেই। যদি থেকেও থাকে, তার অনুভব আমাদের কারুর কাছে নেই। সবচেয়ে বড়ো  কথা হচ্ছে ঈশ্বর সম্পর্কে বলা হয়, ইনি বাক্যের  অতীত, ইন্দ্রিয়গ্রাহ্য নয়।  তো যা বাকের অতীত, তাকে শব্দ বা বাক্য দিয়ে  প্রকাশ করা বাতুলতা মাত্র। যা ইন্দ্রিয়াতীত তা চাক্ষুস হবে কি করে ?  অন্যদিকে  বাস্তব সত্য হচ্ছে,  আমাদের স...