ঈশ্বর ও তাঁর উপলব্ধি
ঈশ্বর ও তাঁর উপলব্ধি - মূল সূত্র : মহাত্মা গুরুনাথ সেনগুপ্ত প্রণীত তত্ত্বজ্ঞান - প্রথম ও দ্বিতীয় খন্ড আমাকে বলা হয়েছিল, ঈশ্বরের অস্তিত্ত্ব সম্পর্কে কিছু কথা বলা। মহাত্মা গুরুনাথ সেনগুপ্ত বলছেন, "অনির্বাচ্য-তয়া প্রেমন যদসি তদসি প্রভো। সর্ব্বাত্মনে নমস্তুভ্যং নির্গুনায় গুণাত্মনে। " অনির্ব্বাচ্য তুমি প্রেমময় প্রভু, তুমি যা হও তাই হও। তুমিই সর্ব্বাত্মা, তুমি নির্গুণ, আবার তুমিই সগুন। তোমাকে প্রণাম করি। তো সত্য হচ্ছে ঈশ্বর সম্পর্কে কিছু বলা মানে বাতুলতা। আর এই ক্ষমতাও আমার মতো অতি-সাধারনের নেই। আমার সামনে যারা বসে আছেন, তারা সবাই আজ ঈশ্বরের উপাসনা করবার জন্য সম্মিলিত হয়েছেন। এরা সবাই ভক্ত, এঁরা সবাই ভগবানের ভক্ত। তো ভক্তের কাছে ভগবানের অনস্তিত্ত্ব সম্পর্কে কিছু বলা গর্হিত কাজ হবে। তো আমি যদি বলি সাংখ্য দার্শনিকগণ বলেছেন, ঈশ্বর বলে কিছু নেই সবই প্রকৃতি ও পুরুষের খেলা, বা চর্ব্বাক পন্থীরা বলে থাকেন, ঈশ্বর হচ্ছে, মানুষের এক অলীক কল্পনা মাত্র। ঈশ্বরের অস্তিত্ত্ব কখনো কেউ প্রমান করতে পারে নি। মানুষ ত...