Posts

Showing posts from April, 2024

যোগসাধনার গুহ্যতত্ত্ব শ্রীগীতা - অষ্টাদশ অধ্যায়ঃ- মোক্ষযোগঃ

Image
ওম নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ।  তারিখ : ০৭.০২.২০২৩ যোগসাধনার গুহ্যতত্ত্ব শ্রীগীতা  -  অষ্টাদশ অধ্যায়ঃ- মোক্ষযোগঃ শ্লোক নং ১৮-০১ অর্জ্জুন উবাচঃ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ হৃষীকেশ পৃথক কেশিনিসূদন। (১৮/০১) অর্জ্জুন বললেন,হে মহাবাহো, হে হৃষীকেশ, হে কেশিনিসূদন, সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব আমি পৃথকভাবে জানতে চাই। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, শ্রীমদ্ভগবৎ গীতার এই অধ্যায়ের নাম রেখেছেন, "মোক্ষযোগ" মোক্ষ কথাটার অর্থ মুক্ত হওয়া। আবার যোগ কথাটার অর্থ মিলন। তো কথাটা আমাদের কাছে বিভ্রান্তি মূলক। যিনি মুক্ত, তার যোগের কোনো সম্ভাবনা নেই। যিনি মুক্ত তিনি নিঃসঙ্গ। অবশ্য যোগীর কাছে যোগ কথাটার অর্থ জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আমরা শুনেছি, জীবাত্মা পরমাত্মা থেকে আলাদা নয়। আমাদের অবিদ্যার কারনে অর্থাৎ মায়ার বশে আলাদা বলে মনে হয় মাত্র। এই ভ্রান্ত জ্ঞানের অবসান হলেই, জীবাত্মার সঙ্গে পরমাত্মার কোনো পার্থক্য থাকে না। আত্মা নিত্য মুক্ত, আলাদা করে তার কোনো মুক্তির সম্ভাবনাই নেই। যাই হোক, সংশয় আমাদের ছাড়ে না। আসলে আমি যা ...