আলোর প্রভার ধ্যান AURA MEDITATION
আলোর প্রভার ধ্যান - AURA MEDITATION - - একটি সহজ কিন্তু অদ্ভুত ফলপ্রদ প্রক্রিয়া আমি তখন হিমালয়ের কোলে একটা ছোট্ট পাহাড়ের শিখরে এক গ্রাম্য মন্দিরে মুক্তানন্দের সঙ্গে বাস করছি। কিছু দূরে অন্য একটি পাহাড়ের চূড়ায়, মায়ের মন্দির। রাতের বেলা সেখানকার আলো এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরী করে। আমরা অন্ধকার রাতে সেই আলোর রোশনাই উপভোগ করি। মুক্তানন্দ আলাদা ঘরে থাকে। আমি আলাদা ঘরে থাকি। রাতের বেলা মুক্তানন্দ নিজের ঘরে ধ্যানস্থ থাকেন। আমি আমার ঘরে ঘুমিয়ে থাকি। একদিন ভোর রাতে নিত্য কর্ম্মের তাগিদে আমার ঘুম ভেঙে গেলো। মুক্তানন্দের ঘরের সামনে দিয়ে যাবার সময় লক্ষ করলাম মুক্তানন্দের ঘরের মধ্যে আলোর রোশনাই। কৌতূহল বশতঃ দরজা ঠেলতেই নজরে এলো, মুক্তানন্দ ধ্যানাসনে বসে আছেন, আর তাকে ঘিরে আছে, আলোর আভা। এই আলোর আভাই সারা ঘরে ছড়িয়ে পড়েছে। আমি একটু যেন ভয় পেলাম। অবাক হলাম। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে, ল্যাট্রিনের দিকে এগিয়ে গেলাম। আমার আর ঘুম এলো না। সারাক্ষন বসে চিন্তা করতে লাগলাম। এই আলোর উৎস কি ? কোথা থেকে এই স্নিগ্ধ অথচ উজ্জ্বল আলো মুক্তানন্দ...