পাতঞ্জল যোগদর্শন রহস্যঃ বিভূতি পাদ
পাতঞ্জল যোগদর্শন রহস্যঃ বিভূতিপাদ শশাঙ্ক শেখর শান্তিধাম ভূমিকা : অষ্টাঙ্গ যোগের কথা শুনছি আমরা । ক্রিয়াযোগের আটটি শাখার মধ্যে প্রথম পাঁচটি অর্থাৎ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার সম্পর্কে আমরা শুনলাম। এবার আমরা শেষ তিনটি অর্থাৎ ধারণা, ধ্যান ও সমাধি সম্পর্কে শুনবো। এই যোগ অভ্যাসের ফলে যোগীর মধ্যে নানান রকম ঐশ্বর্যের প্রকাশ ঘটে, যা আসলে সাধন জীবনের অন্তরায়। এই সম্পর্কে বিশেষ ভাবে সাধককে সচেতন করবার জন্য এই অধ্যায়ের সূচনা করেছেন, সূত্রকার । এই যে যোগ-ঐশ্বর্য্য একে যোগের ভাষায় বলা হয়, বিভূতি। এই কারনে ঋষি পতঞ্জলি এই যোগ-দর্শনের অধ্যায়ের নাম রেখেছেন, বিভূতিপাদ। বিভূতি কথাটার আভিধানিক অর্থ হচ্ছে যার দ্বারা বিশেষ ভাবে সমৃদ্ধ হওয়া যায় । এই বিভূতি আট প্রকার, অনিমা, লঘিমা, ব্যাপ্তি, প্রকাম্য, মহিমা, ঈশ...