Posts

Showing posts from September, 2022

শ্রীকৃষ্ণ কখন জন্মান ?

Image
  ওঁং কৃষ্ণায় বাসুদেবায়, হরয়ে পরম-আত্মনে,  প্রনত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। হরি ওঁং  প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কখন  জন্মান  ?  শ্রীকৃষ্ণ আমাদের অন্তরে আবির্ভূত হন মাত্র - তিনি  না জন্মান না মারা যান। অন্যভাবে বলা যায়, তিনি বারংবার ফিরে ফিরে আসেন, ভক্তের হৃদয় আকাশে।    আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন। শ্রী কৃষ্ণ কবে জন্মালেন আর কবে মারা গেলেন, তার সঠিক  সাল-তারিখ বলে কিছু আমাদের জানা নেই। আসলে শ্রীকৃষ্ণের যারা পরমভক্ত তাঁরা এর কোনো হিসেবে রাখেন নি। শ্রীকৃষ্ণের যথার্থ ভক্তগন বলেন,  ভগবানের জন্মও হয় না, আবার মৃত্যুও হয় না। তাই তাঁদের জন্ম-মৃত্যুর কোনো হিসেবে আমরা রাখি না। হিসেব তাদের রাখা হয়, যাদের জন্ম-মৃত্যু আছে। এমন নয়, যে আমরা হিসেবে রাখতে পারতাম না। আসলে শ্রীকৃষ্ণের ব্যাক্তিত্ত্বের সঙ্গে এই জন্ম-মৃত্যু একটা বিপরীত ব্যাপার হয়ে যায় । শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতাতে অর্জ্জুনকে বলছেন, (শ্লোক : ২/১২) আমি এর আগে কখনো ছিলাম না তা নয়, আবার তুমিও যে ছিলে  না, তাও  নয়, আবার এর পরেও আমরা থাকবো না তাও নয়। আবার...